নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ, আ.লীগ অফিস ভাঙচুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ, আ.লীগ অফিস ভাঙচুর
শনিবার, ৩ আগস্ট ২০২৪



নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ, আ.লীগ অফিস ভাঙচুর

কোটা আন্দোলনকে কেন্দ্র করে নওগাঁয় শিক্ষার্থীদের মিছিলে আওয়ামী লীগ ও শিক্ষার্থীদের সংঘর্ষে জেলার দলীয় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টায় শিক্ষার্থীদের মিছিল জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সরিষা হাটির মোড় দিয়ে অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হওয়ার খবর মিলেছে। তবে আহতদের পরিচয় পাওয়া যায় নি ।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা মিছিলে সরকারবিরোধী নানান স্লোগান দিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা করে।

এতে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের থাই গ্লাস, ব্যানার, দরজাসহ বিভিন্ন স্থাপনার ওপর ঢিল মেরে ভেঙে ফেলেন। এতে করে শহরের মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ এবং সেনাবাহিনী এসে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৩৯   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ