বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাইকোর্টের ৯ বিচারপতির শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাইকোর্টের ৯ বিচারপতির শ্রদ্ধা নিবেদন
শনিবার, ৩ আগস্ট ২০২৪



বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাইকোর্টের ৯ বিচারপতির শ্রদ্ধা নিবেদন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী ৯ জন বিচারপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

আজ (শনিবার) সকাল পৌনে ৯টায় তারা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বিচারপতিরা জাতির পিতার পরিবারের সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় মোনাজাত করেন।

হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সী মশিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

৯ বিচারপতি হলেন— বিচারপতি মো. শওকত আলী চৌধুরী, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. আলী রেজা, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো. বশির উল্লাহ,বিচারপতি এ কে এম রবিউল হাসান।

দুই বছর আগে নিয়োগ পাওয়া হাইকোর্টের এই ৯ বিচারপতিকে গত ৩০ জুলাই স্থায়ী বিচারপতি হিসেবে শপথ দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করান।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:০৮   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে : ডেপুটি স্পীকার
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
শাহরুখ-সালমানকেও চিনতেন না মাধুরীর স্বামী
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী
বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
জর্দান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ