মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র
শনিবার, ৩ আগস্ট ২০২৪



মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি আরো জোরদার করছে।
এ অঞ্চলে উত্তেজনা বাড়ার প্রেক্ষিতে মার্কিন সৈন্যদের রক্ষায় ও মিত্রদেশ ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র অতিরিক্ত যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করছে।
ইরান ও তার আঞ্চলিক মিত্ররা তেহরানে হামাস নেতা ও বৈরুতে হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকারের পর যুক্তরাষ্ট্র শুক্রবার এ অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদারের এ ঘোষণা দিল।
পেন্টাগণের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং এক বিবৃতিতে বলেছেন, ইরান কিংবা তার অংশীদের দ্বারা এ অঞ্চলে উত্তেজনা বাড়ানোর আশংকাকে কমিয়ে আনতে প্রতিরক্ষা বিভাগ অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।
ইসরায়েল মঙ্গলবার বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শোকরকে হত্যা করে। এর কয়েকঘন্টা পর হামাস নেতা ইসমাইল হানিয়াহ ইরানের রাজধানী তেহরানে নিহত হন। কিন্তু এ হামলা নিয়ে ইসরায়েল এখনও মুখ খোলেনি।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৫৭   ৪৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ