নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সাজেকে আটকা পড়ছে ৩ শতাধিক পর্যটক

প্রথম পাতা » চট্টগ্রাম » নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সাজেকে আটকা পড়ছে ৩ শতাধিক পর্যটক
শনিবার, ৩ আগস্ট ২০২৪



নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সাজেকে আটকা পড়ছে ৩ শতাধিক পর্যটক

কয়েকদিনের টানা বৃষ্টিতে ও পাহাড়ী ঢলে বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হয়েছে। এতে খাগড়াছড়ি জেলার দীঘিনালা কবাখালী সড়ক এবং বাঘাইহাট বাজারের সড়ক ডুবে যাওয়ায় পর্যটন এলাকা সাজেক বেড়াতে আসা প্রায় ৩ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
গত পাঁচদিনের বৃষ্টিপাতের ফলে হঠাৎ পানি বেড়ে সড়কের কিছু অংশ তলিয়ে যাওয়ায় ফিরতে না পারায় পর্যটকরা বর্তমানে সাজেক অবস্থান করছেন।
খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের একাংশ পানিতে তলিয়ে যাওয়ায় আজ শনিবার সকাল থেকে বাঘাইছড়ির সঙ্গে অন্যান্য জেলা-উপজেলায় ছোট-বড় যান চলাচল বন্ধ রয়েছে।
এ বিষযে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আখতার বাসসকে জানান, গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের একাংশ পানিতে তলিয়ে গেছে। এতে সাজেকে বেড়াতে আসা প্রায় ৩ শতাধিক পর্যটক আটকা পড়েছে। আটকা পড়া পর্যটকরা বর্তমানে সাজেক অবস্থান করছেন। তবে সড়ক থেকে পানি নেমে গেলে তাদের সাজেক থেকে ফিরিয়ে আনা হবে। বর্তমানে পর্যটকদের নিরাপদে সাজেকে রাখা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, কাচালং নদীর পানি বিপদ সীমা রেখার মধ্যদিয়ে প্রবাহিত হওয়ায় ও পাহাড়ী ঢলে বন্যার আশংকায় উপজেলার সবকটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া আশ্রয়কেন্দ্রে আসা মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:০১   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ