নাশকতাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাশকতাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর
রবিবার, ৪ আগস্ট ২০২৪



নাশকতাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। চলমান এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাশকতাকারীদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, এখন যারা নাশকতা করছে, তারা কেউই ছাত্র নয়। তারা সন্ত্রাসী।
এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

আজ রবিবার (৪ আগস্ট) নিরাপত্তাসংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকের পর প্রধানমন্ত্রী এই কথা বলেন। এর আগে আজ সকাল ১১টার পর গণভবনে নিরাপত্তাসংক্রান্ত জাতীয় কমিটির সঙ্গে বৈঠক করেন কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মন্ত্রী-প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, ফোর্সেস ইন্টেলিজেন্স ও এনএসআইর প্রধানসহ এ কমিটির সদস্য ২৯ জন।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:১৮   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্র টেকসই হবে না: রুহুল কবির রিজভী
সোনারগাঁওয়ে দুই প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৫ জনের কারাদণ্ড
সংসদে আরও পাঁচটি স্থায়ী কমিটি গঠন
যানজট নিরসন ও অবৈধ যান নিয়ন্ত্রণে কঠোর হওয়ার ঘোষণা নাসিক প্রশাসকের
নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ভোলার ইলিশা পর্যন্ত সরাসরি ফেরি সার্ভিসের উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ