রাঙ্গামাটিতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা
রবিবার, ৪ আগস্ট ২০২৪



রাঙ্গামাটিতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

জেলায় আজ সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মো. কামাল উদ্দিন প্রমুখ।
সভায় জেলা প্রশাসক বলেন, রাঙ্গামাটি জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নিয়েছে, কিন্তু এখন যারা ছাত্রদের ব্যবহার করে নৈরাজ্য করছে তারা দেশে একটি বিশৃঙ্খ সৃষ্টির জন্য পাঁয়তারা করছে। তাই নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ১৬:৫০:১৯   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ