‘এ’ দলের পাকিস্তান সফরের নতুন সূচি ঘোষণা

প্রথম পাতা » খেলাধুলা » ‘এ’ দলের পাকিস্তান সফরের নতুন সূচি ঘোষণা
বুধবার, ৭ আগস্ট ২০২৪



‘এ’ দলের পাকিস্তান সফরের নতুন সূচি ঘোষণা

বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের নতুন সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচি অনুযায়ী, আগামী ১০ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল।

এই সফরে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আগের সূচি অনুযায়ী, চার দিনের দুটি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ১০ ও ১৭ আগস্ট।
নতুন সূচিতে এই দুটি ম্যাচ হবে যথাক্রমে ১৩ ও ২০ আগস্ট।

আর তিনটি ওয়ানডে হওয়ার কথা ছিল যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ আগস্ট। নতুন সূচি অনুযায়ী, এই তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ২৬, ২৮ ও ৩০ আগস্ট। এদিকে দেশে ক্ষমতার পালাবদলের পর এই সফর সামনে রেখে আজ মিরপুরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল।
অনুশীলন শুরুর আগে গত এক মাসে দেশে ঘটে যাওয়া সহিংস পরিস্থিতিতে মারা যাওয়া প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ১৮:১৩:৫৪   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের
ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ