ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি’র সংবাদ সম্মেলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি’র সংবাদ সম্মেলন
বুধবার, ৭ আগস্ট ২০২৪



ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি’র সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধিঃ ফরিদপুর প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ‌এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ( ৭ আগস্ট )  বিকেল সাড়ে তিনটায় ফরিদপুর প্রেসক্লাব এর সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সঞ্চালনায় ‌ এতে সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিঙ্কু ।
বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম,
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইচ্ছা, মহানগর বিএনপির আহবায়ক ‌ এ এফ এম কাইয়ুম জঙ্গি
এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি নেতা কর্মীদের উপর বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়।
এতে বলা হয় অনেক আত্মত্যাগের বিনিময়ে যে বিজয় অর্জন করেছে সেটাকে ধরে রাখতে হবে। এ বিজয় টি নিয়ে যেন কোন অপতৎপরতা করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বক্তারা বলেন ‌স্বাধীনতার পরে এত বড় বিজয় ‌বাংলাদেশের লোকজন দেখেনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশ দেশে যেন কোনরকম বিশৃঙ্খলা পরিবেশ তৈরি না হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখে এজন্যই সবাইকে এখন থেকে কাজ করতে হবে। সবাইকে এই মুহূর্তে শান্ত থাকতে হবে বলেও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানানো হয়। এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য বৃন্দ এবং বিভিন্ন ‌ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ‌ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৩৯   ৫৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ