দুপুরে ঢাকায় পৌঁছাবেন ড. ইউনূস, রাতে শপথ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুপুরে ঢাকায় পৌঁছাবেন ড. ইউনূস, রাতে শপথ
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪



দুপুরে ঢাকায় পৌঁছাবেন ড. ইউনূস, রাতে শপথ

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুপুরে ঢাকায় পৌঁছাবেন। এরপর রাত ৮টায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে।

বুধবার ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্যারিস থেকে দুবাইয়ের এমিরেটসের একটি ফ্লাইটে (ইকে-৫৮২) বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এদিকে, বুধবার সেনাসদরে বিফ্রিংয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘ড. ইউনূস আগামীকাল (বৃহস্পতিবার) দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা কারি আগামীকাল (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হতে পারে।’

এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানান তিনি।⁣⁣

বাংলাদেশ সময়: ১৩:১০:০২   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ