দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে : গোলাম পরওয়ার

প্রথম পাতা » চট্টগ্রাম » দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে : গোলাম পরওয়ার
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬



দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে পরিবর্তনের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি দিশাহারা হয়ে সহিংসতার পথ বেছে নিচ্ছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার মাঠে এক জনসভায় প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভিযোগ করে গোলাম পরওয়ার বলেন, দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ ও সভা করতে গেলেই আমাদের ভাই-বোনদের ওপর হামলা চালানো হচ্ছে।
শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারিকে নিষ্ঠুরভাবে নির্যাতন করে শহীদ করা হয়েছে। জাতীয় নির্বাচনী প্রচারণায় এই প্রথম একজন জামায়াতে ইসলামীর নেতা শহীদ হলেন।

তিনি বলেন, ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোটকেন্দ্রে যেতে দেওয়া হবে না।
বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের ভয়ভীতি দেখিয়ে ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হচ্ছে।

৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে পরওয়ার বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। এরপর হাট-বাজার, দোকানপাট ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও হামলা কারা করেছে, তা দেশবাসী জানে। সংখ্যালঘুদের হুমকি দেওয়ার ঘটনাও সবার সামনে ঘটেছে।

বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশারের সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় শুরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, জেলা আমির মাওলানা মোবারক হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক জোনায়েদ হাসান, জকসুর সাবেক ভিপি রিয়াজুল ইসলাম, সাবেক জিএস আব্দুল আলিম আরিফ, উপজেলা সেক্রেটারি শামীম নুর ইসলাম, খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২০:১৫   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ