এমন দেশ গড়ি যেখানে সবাই আত্মমর্যাদা নিয়ে বাঁচবে : তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » এমন দেশ গড়ি যেখানে সবাই আত্মমর্যাদা নিয়ে বাঁচবে : তারেক রহমান
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬



এমন দেশ গড়ি যেখানে সবাই আত্মমর্যাদা নিয়ে বাঁচবে : তারেক রহমান

প্রত্যেক মানুষ আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারবে, এমন একটি বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের একটি হোটেলে সিএসএফ গ্লোবালের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে অনুষ্ঠিত এই কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আসুন আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কমবেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে এবং আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে।’

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘তাদের অনেকের মধ্যে এমন অনেক গুণ আছে, যা আমাদের অনেকের নেই। সামাজিক, রাজনৈতিক বা রাষ্ট্রীয় সব অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াই, তবে আমি বিশ্বাস করি বাংলাদেশ অনেক প্রতিভাবান মানুষ বের করে আনতে পারবে।’

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান আগামীর বাংলাদেশ নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ‘দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
’

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ১০ জন শিশুকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:২৮   ২৩৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাইয়ানের চলাচলের সুবিধায় হুইলচেয়ার দিল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন
ফরিদপুরের চরভদ্রাসনে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সহিংসতা ও নৈরাজ্যের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে: কাদের গনি চৌধুরী
জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার ও শূন্য পদ পূরণের সুপারিশ সংসদীয় কমিটির
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংসদীয় কমিটির একগুচ্ছ সুপারিশ
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
ইসলামাবাদে বাংলাদেশের স্পিকারের সঙ্গে জারদারির বৈঠক
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ দেশের মানুষ: রিজভী
তিন বছরের মধ্যে মজুরি নির্ধারণে শ্রমিক-মালিকের সমন্বিত উদ্যোগ: শ্রমমন্ত্রী
নারী সাংবাদিকদের উন্নয়নে আর্থিক সহায়তাসহ উদ্যোগ নেবে সরকার: তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ