চাঁপাইনবাবগঞ্জ-৩: জামায়াত প্রার্থী বুলবুলের ১০৩ দফা ইশতেহার ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জ-৩: জামায়াত প্রার্থী বুলবুলের ১০৩ দফা ইশতেহার ঘোষণা
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬



চাঁপাইনবাবগঞ্জ-৩: জামায়াত প্রার্থী বুলবুলের ১০৩ দফা ইশতেহার ঘোষণা

ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল তার ১০৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন গোয়ালডুবি ঘাটে ভাঙন কবলিত পদ্মা নদীর পাড়ে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।

কৃষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, শিক্ষার্থী, হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী, সংস্কৃতি কর্মী, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শ্রমিক আলেম-ওলামা, ব্যবসায়ী, শ্রমিক, ছাত্র সংসদের প্রতিনিধি ও ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের নিয়ে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে তথ্যপ্রযুক্তি ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে দরিদ্রতা দূরীকরণ, তরুণ-যুবক ও নারীদের কারিগরি শিক্ষার ব্যবস্থা, সুদবিহীন কৃষিঋণ, শিল্প-কারখানা নির্মাণ, ইপিজেড নির্মাণ, শ্রমিকের ন্যায্য মুজুরি নিশ্চিতকরণ, পানি ব্যবস্থাপনা, সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।

এ ছাড়াও সন্ত্রাসমুক্ত নিরাপদ শহর, তিনমাসের মধ্যে দুর্নীতিমুক্ত স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন, নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ ও রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়নসহ বিভিন্ন সেক্টরে মোট ১০৩ দফা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল।

জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুলের ইশতেহার ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আবু জার গিফারী, নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, সেক্রেটারি আবু বকর, পৌর জামায়াতের আমির গোলাম রাব্বানী, উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিমসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৫০   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ