ফরিদপুরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে সেনাবাহিনী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে সেনাবাহিনী
শনিবার, ১০ আগস্ট ২০২৪



ফরিদপুরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে সেনাবাহিনী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফরিদপুরের তিন থানায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এমন ঘটনা দেশের বিভিন্ন থানায় হয়েছে। এরপর থেকে কর্মবিরতিতে রয়েছে পুলিশ সদস্যরা। কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের কাজে ফিরিয়ে আনতে ও তাদের সহযোগিতা করতে কাজ করছে সেনাবাহিনী।

শনিবার বেলা ১২টায় ফরিদপুর কোতোয়ালি থানায় অফিসার্স ও ফোর্সদের সঙ্গে কথা বলেন জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল নাহিদুল আমিন শেখ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত থানা ভবন পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই সেনা কর্মকর্তা।

তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। ফরিদপুরের সকল থানায় পুলিশ সদস্যরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে মানুষের সেবায় কাজ করতে পারেন সেই লক্ষ্যে আমরা তাদের সহযোগিতা করছি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে জেলার প্রত্যেকটি থানায় স্বল্প পরিসরে কাজ শুরু হয়েছে।

পরিদর্শনকালে পুলিশ সুপার মো. মোশেদ আলম ও কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসানুজ্জামানসহ থানার সকল কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. মোশেদ আলম বলেন, আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করছি মানুষের সেবা দেওয়ার কাজ শুরু করতে। আমরা প্রত্যেকটি সিনিয়র অফিসার ও ফোর্সের মনোবল ফিরিয়ে আনার লক্ষ্যে তাদের সঙ্গে বারবার কথা বলছি।

জেলা পুলিশ সুপার আরও বলেন, জেলার নয়টি থানার মধ্যে ফরিদপুর সদর, মধুখালী ও সদরপুর থানা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। লুট হয়েছে অস্ত্র। তবে লুট হওয়া এসব অস্ত্র

উদ্ধারে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১:৪৯:২৯   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প
মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী
সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার : বিদ্যুৎমন্ত্রী
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ