সবাইকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : এ্যানি

প্রথম পাতা » চট্টগ্রাম » সবাইকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : এ্যানি
শনিবার, ১০ আগস্ট ২০২৪



সবাইকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলছেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি। এ সরকারকে সব কাজে সহায়তা করা আমাদের অন্যতম কাজ। এ জন্য সবাইকে ধৈর্যধারণ করতে হবে। আমরা চাই, সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে।
এতে সারা দেশের মানুষের সহযোগিতা প্রয়োজন।’

শনিবার (১০ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আফনান পাটোয়ারী ও সাব্বির আহমেদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

তিনি বলেন, ‘ড. ইউনূস দেশবাসীর সামনে কথা বলছেন।
তিনি বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। এ জন্য সরকারকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। বিএনপি ক্ষতিগ্রস্ত সব পরিবারের পাশে রয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:৫৫:৩৭   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ