টেকনাফে ২৯ কেজি স্বর্ণালঙ্কারসহ দুই রোহিঙ্গা আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে ২৯ কেজি স্বর্ণালঙ্কারসহ দুই রোহিঙ্গা আটক
রবিবার, ১১ আগস্ট ২০২৪



টেকনাফে ২৯ কেজি স্বর্ণালঙ্কারসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজারে টেকনাফের হ্নীলা সীমান্ত থেকে ২৯ কেজি ১৫ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কারসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১০ আগস্ট) মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল এলাকায় এ অভিযান চালিয়ে ওই স্বর্ণালঙ্কারসহ তাদের আটক করা হয়। উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক মূল্য ২৮ কোটি ৭৫ লাখ টাকা বলে জানা গেছে।

আটকরা হলেন: উখিয়া উপজেলার বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান (৪৫) এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার সুইজা গ্রামের মৃত মীর আহম্মেদের ছেলে আনোয়ার সাদেক (২৮)।

এ বিষয়ে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, মধ্যরাতে টেকনাফের উত্তর ফুলের ডেইল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা স্বর্ণের বড় একটি চালান এক ব্যক্তির বসতঘরে মজুদ করা হয়েছে এমন গোপন খবর আসে।

এর ভিত্তিতে সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুজন লোক ছোট একটি ব্যাগসহ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। পরে বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হন।

এ সময় আটকদের সঙ্গে থাকা ব্যাগটি খুলে পাওয়া যায় বিভিন্ন প্রকারের ২৯ কেজি ১৫ গ্রাম স্বর্ণালংকার এবং বাংলাদেশি নগদ ২৬ হাজার ১০ টাকা।

বিজিবির ও কর্মকর্তা আরও জানান, উদ্ধার স্বর্ণালংকার ও নগদ টাকা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখায় রাখা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:০৪   ৩৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
হিন্দু-মুসলমান ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে : পরিবেশমন্ত্রী
রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় বৈচিত্র্য
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ