শেখ হাসিনাকে উৎখাতে মার্কিন ষড়যন্ত্র, ‘হাস্যকর’ বলল যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » শেখ হাসিনাকে উৎখাতে মার্কিন ষড়যন্ত্র, ‘হাস্যকর’ বলল যুক্তরাষ্ট্র
বুধবার, ১৪ আগস্ট ২০২৪



শেখ হাসিনাকে উৎখাতে মার্কিন ষড়যন্ত্র, ‘হাস্যকর’ বলল যুক্তরাষ্ট্র

জনরোষে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালানোর পর আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পেছনে মার্কিন ষড়যন্ত্র আছে বলে অভিযোগ করেছে শেখ হাসিনা। তবে এসব অভিযোগকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মঙ্গলবার (১৩ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত শেখ হাসিনার অভিযোগকে হাস্যকর বলেন।

বেদান্ত প্যাটেল বলেন, ‘এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল, এমন কোনো ধারণা একেবারেই মিথ্যা।

তিনি বলেন, ‘আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখেছি এবং আমরা ডিজিটাল ইকোসিস্টেমজুড়ে তথ্যের সত্যতা আরও শক্তিশালী করার জন্য অবিশ্বাস্যভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের অংশীদারদের সাথে।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশ বিক্ষোভে উত্তাল হয়েছে ওঠে। সপ্তাহব্যাপী বিক্ষোভের ঘটনায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হলে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১১:৫২:৪৪   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

News 2 Narayanganj News Archive

আর্কাইভ