গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

প্রথম পাতা » চট্টগ্রাম » গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
শনিবার, ১৭ আগস্ট ২০২৪



গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

কুমিল্লায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ সংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই পাঁচজন আহত হন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:০৭   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ