ছাঁটাই বন্ধের দাবিতে অপসোনিন ফার্মার শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাঁটাই বন্ধের দাবিতে অপসোনিন ফার্মার শ্রমিকদের সড়ক অবরোধ
শনিবার, ১৭ আগস্ট ২০২৪



ছাঁটাই বন্ধের দাবিতে অপসোনিন ফার্মার শ্রমিকদের সড়ক অবরোধ

জোর করে ওভারটাইম করানো ও অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করাসহ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা লিমিটেডের শ্রমিকরা। শনিবার (১৭ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর রুপাতলী এলাকার শহিদ আব্দুর রব সেরনিয়াবাত টোল প্লাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনে সমর্থন জানিয়ে যোগ দেওয়া জেলা বাসদের সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী বলেন, গত কয়েকদিন ধরে অপসোনিন ফার্মা লিমিটেডের শ্রমিকরা তাদের অন্যায়ভাবে ছাঁটাই বন্ধ করাসহ ৯ দফা ন্যায্য দাবির কথা তুলে ধরছেন কর্তৃপক্ষের কাছে। শ্রমিকরা এর আগে ১৫ আগস্ট অবস্থান কর্মসূচিও পালন করেন। তবে দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষ কোনো ভূমিকা না রাখায় কোম্পানির সব কয়টি ইউনিটের শ্রমিকরা আজ সড়কে নেমেছেন।

শ্রমিকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না। ন্যায্য দাবির কথা তুলে ধরলেই কোম্পানির কর্মকর্তারা তাদের চাকরিচ্যুত করেন।

শ্রমিক বিক্ষোভের বিষয়ে কোম্পানির কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। তবে তারা বলেছেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮:৪১:১৩   ৫৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম
খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন মন্ত্রী
পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করবে সরকার - পানিসম্পদমন্ত্রী
এবারের পূজায় কেউ নিরাপত্তাহীনতায় ভোগেনি : পূজা উদযাপন ফ্রন্ট
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
স্পীকারের সাথে উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত
বেসরকারী সদস্যদের বিল দ্রুত নিষ্পত্তিতে রাষ্ট্রপতির সম্মতি প্রক্রিয়া সহজ করার সুপারিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ