মেট্রোরেল চালু হতে পারে কবে , জানালেন উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেট্রোরেল চালু হতে পারে কবে , জানালেন উপদেষ্টা
রবিবার, ১৮ আগস্ট ২০২৪



মেট্রোরেল চালু হতে পারে কবে , জানালেন উপদেষ্টা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সাতদিনের মধ্যে মেট্রোরেল চালুর চেষ্টা করা হবে।

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, সড়ক জনপথের যেসব প্রতিষ্ঠানে আগুন বা ভাঙচুর হয়েছে, সেগুলো সংস্কার হচ্ছে। আগের মতো সিঙ্গেল সোর্স প্রকিউরমেন্ট হবে না। আমাদের ব্যয় সংকোচন করতে হবে। এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি।

ফাওজুল কবির খান বলেন, এই সরকার সবার জন্য। চেনামুখ দেখে টেন্ডার, সেটা হবে না। ঢাকার প্রধান সড়কগুলোতে গাড়ি থামার জায়গা নেই, সেগুলো দেখতে বলেছি। যেখানে সেখানে গাড়ি থামাতে দেওয়া হবে না।

তিনি বলেন, বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীর সর্বোচ্চ, এই অপবাদ ঘুচাতে হবে। একই ঠিকাদার সব কাজ করবে, সেটা হবে না। যারা ভালো করবে তাদের কাজ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:২০:৫৯   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ধর্ষণ ও মাদকবিরোধী মানববন্ধন থেকে জামালপুরে ছাত্রলীগ নেতা আটক
কালকিনিতে ১৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ