দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ রাষ্ট্রপতির

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ রাষ্ট্রপতির
রবিবার, ১৮ আগস্ট ২০২৪



দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ রাষ্ট্রপতির

জনগণ যাতে দ্রুত ন্যায় বিচার পায় সেজন্য প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচজন বিচারপতির এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, নবনিযুক্ত প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের নতুন বিচারপতিদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন যে, মামলা জট কমানোর ব্যাপারেও প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অন্যান্য বিচারপতিগণ হলেন- বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি এস. এম. এমদাদুল হক।
সাক্ষাতকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তিনি জানান, সুপ্রিম কোর্টের উভয় বিভাগেই সকল বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
বৈঠকে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:২৯   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ