বাংলাদেশে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে যা জানাল জাপান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে যা জানাল জাপান
সোমবার, ১৯ আগস্ট ২০২৪



বাংলাদেশে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে যা জানাল জাপান

বাংলাদেশে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে জাপান।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিনের সঙ্গে বৈঠকে বিষয়টি আশ্বস্ত করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোর।

অর্থ উপদেষ্টা জানান, দ্বিপাক্ষিক সহযোগিতায় জাপান বেশ এগিয়ে। চলমান সব প্রকল্পে অর্থায়ন অব্যাহত থাকবে। স্থবির প্রকল্পেও অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। জাপান বাংলাদেশে ব্যবসার পরিবেশের সংস্কার চায়। সেটি করা হবে বলেও জানান তিনি।

সভায় রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে তাদের আগ্রহ তুলে ধরেন। এ সময় বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির বিষয় উঠে আসে। ব্যবসার পরিবেশ সংস্কারের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রদূত।

অর্থ উপদেষ্টা জানান, জাপান দ্বিপাক্ষিক সহযোগী দেশ হিসেবে সর্ববৃহত দেশ। চলমান সব প্রকল্প চলবে। স্থবির থাকা প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। ওরা চাচ্ছে ব্যবসার পরিবেশ সংস্কার। সেটা করা হবে বলে তাদের বলেছি। আগামীতে আরও কিছু দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। এখন বাংলাদেশের স্ট্যাবিলিটি ফিরে এসেছে তাদের বলেছি। এই সরকারের বিষয়ে সন্তুষ্টি জানিয়েছে প্রয়োজন শিক্ষা এ স্বাস্থ্যের বিষয়ে সহায়তা করতে প্রস্তাব দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৮:১৫:০৩   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কার্যকর সংসদ থাকতে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি
বিমানকর্মীর বেল্টে ১৪ কেজি সোনা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
ন্যায্য মজুরি কোনো দাবি নয়, নাগরিক অধিকারের অংশ: মাহদী আমিন
রংপুরে ৪ খুন: সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার শেষ হবে: ত্রাণমন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ