বিশাল জয়ে দুর্দান্ত শুরু রংপুর রাইডার্সের

প্রথম পাতা » খেলাধুলা » বিশাল জয়ে দুর্দান্ত শুরু রংপুর রাইডার্সের
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫



বিশাল জয়ে দুর্দান্ত শুরু রংপুর রাইডার্সের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচেই ৭ উইকেটের দারুণ জয় পেয়েছে রংপুর রাইডার্স। চট্টগ্রাম রয়্যালসের দেওয়া ১০৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নুরুল হাসান সোহানের দল।

লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার লিটন দাস ও ডেভিড মালান। উদ্ধোধনী জুটিতে ম্যাচ জয়ের কাছাকাছি নিয়ে যান তারা।
দলীয় ৯১ রানে ২ ছক্কা ও ৪ চারে ৩১ বলে ৪৭ রান করে মুকিদুল ইসলামের বলে আউট হন লিটন দাস। তাওহিদ হৃদয়ও বেশিক্ষণ স্থায়ী হননি। ৩ বলে ১ রান করে একই বোলারের দ্বিতীয় শিকার হন তিনি। ম্যাচ জয়ের দুই রান আগে থাকতে ২ ছক্কা ও ৫ চারে ৫১ রান করে আউট হন ডেভিড মালান।
শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৫ ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় রাইডার্স।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় চট্টগ্রাম। নাহিদ রানার বলে আলিস ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অ্যাডাম রসিংটন। তবে এরপর ঝোড়ো রান তুলেন নাঈম শেখ।
মুস্তাফিজের শিকার হওয়ার আগে ২০ বলে ৩৯ রান করে ফেরেন নাঈম। নাঈমের আউটের পরই দ্রুতই ভাঙতে থাকে চট্টগ্রামের ব্যাটিং লাইনআপ। মাহমুদুল হাসান জয় ফেরেন শূন্য রানে।

মিডল ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেন ফাহিম আশরাফ। মাহফিজুল ইসলাম রবিনকে দিয়ে শুরু, এরপর একে একে ফেরান মাসুদ গুরবাজ, অধিনায়ক শেখ মেহেদী ও শরিফুল ইসলামকে।
পরে আবু হায়দার রনিকে ফেরালে পূর্ণ হয় ফাহিমের পাঁচ উইকেট। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১০২ রানে থামে চট্টগ্রাম।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৩৫   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ