সাবেক মন্ত্রী ডা. দীপু মনি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক মন্ত্রী ডা. দীপু মনি আটক
সোমবার, ১৯ আগস্ট ২০২৪



সাবেক মন্ত্রী ডা. দীপু মনি আটক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, ‘দীপু মনিকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে। তার বিরুদ্ধে চাঁদপুরে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে।’

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে ডা. দীপু মনি, তার বড় ভাই ডা. জেআর ওয়াদুদ টিপুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে গত ১৫ আগস্ট মামলা হয়েছে।

এতে অজ্ঞাতনামা হিসেবে আরও সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়। তাদের সবাই একই রাজনৈতিক আদর্শের নেতাকর্মী।

ফরিদ আহমেদ মানিকের ওই ভবনের ম্যানেজার মো. সেলিম মিয়া চাঁদপুর মডেল থানায় এ মামলা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মুহসীন আলম এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই সন্ধ্যা ৭টায় শত শত আওয়ামী লীগ নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্রসহ শেখ ফরিদ আহমেদ মানিকের মুনিরা ভবনে হামলা চালায়, মালামাল লুটপাট, ভাঙচুর করে ও ভবনে অগ্নিসংযোগ করে এবং তার দলীয় অফিসও ভাঙচুর করে। সে সময় শেখ ফরিদ আহমেদ মানিক চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছিলেন।

বাংলাদেশ সময়: ২১:০২:২৫   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে গভীর রাতে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট, আহত ৩
সাঁতার শেখানোর মাধ্যমে শিশুদের আত্মরক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়ে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী
শপথ নিলেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক
আবারও চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা সাহেবরামপুরের মুরাদ সরদা‌রের
চরভদ্রাসনে ১৭ বছর পর দখলমুক্ত হলো অসহায় পরিবারের জমি
স্পীকার কর্তৃক জাতীয় সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্তকরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ