সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ জনের বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ জনের বিরুদ্ধে মামলা
বুধবার, ২১ আগস্ট ২০২৪



সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হীরাঝিল রোডে কেয়ারটেকার মনির হোসেন গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
বুধবার (২১ আগস্ট) সকালে নিহত মনির হোসেনের ছোট ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মজিবর রহমান (৬৮), সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন (৬২), আজমেরী ওসমান (৪৫), অয়ন ওসমান (৩৫), শাহ নিজাম (৫৬), ওমর ফারম্নক (৪৮), হাবিবুলস্নাহ হবুল (৫০), সাদেক আলী (৬২), নাসিক কাউন্সিলর শাহজালাল বাদল (৪৪), মতিউর রহমান (মতি), স্বেচ্ছাসেবকলীগ নেতা শিব্বির আহমাদ (৪০), দেলোয়ার হোসেন সরকারসহ ১২৩ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, গত ২০ জুলাই ১, ২ ও ৩ নম্বর আসামির নির্দেশে ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের পেছনে হিরাঝিল রোডে সাবেক কমিশনার ওমর ফারুকের চুনা ফ্যাক্টরির সামনের রাস্তায় মনির হোসেন (৫৬) গুলিবিদ্ধ হন। তাকে নারায়ণগঞ্জস্থ খানপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তিতে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অতঃপর গত ২১ জুলাই রাতে পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়। সেখানে ১২ ঘণ্টা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুলাই বিকালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৩১   ৬০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ, উৎসবে মুখর ক্যাম্পাস
সংসারে অভাব, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য; আলফাডাঙ্গায় যুবকের মৃত্যু
সদরপুরে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
সালথায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, জব্দ ৫০টি
আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা
যে শর্তে রেখার সঙ্গে ‘সিলসিলা’ সিনেমায় কাজ করতে রাজি হন জয়া বচ্চন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে আগামী অর্থবছরে : ত্রাণমন্ত্রী
ফ্যামিলি কার্ডের নামে টাকা নিলে আমি নিজে মামলা করব : ডেপুটি স্পিকার
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন : ইসি সচিব
পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ