চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও নগদ টাকাসহ আটক ১

প্রথম পাতা » খুলনা » চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও নগদ টাকাসহ আটক ১
বুধবার, ২১ আগস্ট ২০২৪



চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও নগদ টাকাসহ আটক ১

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি ম্যাগজিনসহ হাবিবুর রহমান রাজিব (৪০) নামে একজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় নগদ ১১ লাখ টাকাও উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ায় ওই অভিযান চালানো হয়।

আটক হাবিবুর রহমান রাজিব চু্য়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার আব্দুল মান্নানের ছেলে।

জানা গেছে, সকালে গোপন সংবাদের ভিত্তিতে চু্য়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় হাবিবুর রহমান রাজিবের ভাড়া বাড়ির আলমারি তল্লাশি করে একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ২টি দেশীয় অস্ত্র ও নগদ ১১ লাখ টাকা উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বলেন, আটক হাবিবুর রহমান রাজিবকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৪২   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ