সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকার আইস উদ্ধার

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকার আইস উদ্ধার
বুধবার, ২১ আগস্ট ২০২৪



সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকার আইস উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার বাজারমূল্য পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে বাহিনীটি।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো.আশরাফুল হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করবে। এ সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মো. শামীম আলমের নেতৃত্বে কলারোয়া থানাধীন হঠাৎগঞ্জ এলাকায় গোপনে অবস্থান গ্রহণ করে।

মাদক কারবারীরা আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় অভিযানিক দল তাদেরকে ধাওয়া করে। চোরাকারবারীরা অন্ধকারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশী করে একটি ব্যাগ থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা।

আটককৃত মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি (জিডি)করা হয়েছে বলে জানিয়েছেন লে. কর্নেল মো.আশরাফুল হক।

বাংলাদেশ সময়: ১৭:০৫:০৫   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ