অরিজিতের হুঁশিয়ারিকে সমর্থন জানালেন রূপম

প্রথম পাতা » ছবি গ্যালারী » অরিজিতের হুঁশিয়ারিকে সমর্থন জানালেন রূপম
বুধবার, ২১ আগস্ট ২০২৪



অরিজিতের হুঁশিয়ারিকে সমর্থন জানালেন রূপম

পশ্চিমবঙ্গে আরজি কর কাণ্ডে ন্যায় বিচার না পেলে রাস্তায় নামার হুঁশিয়ারি দেন সংগীতশিল্পী অরিজিত্‍ সিং। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘এক সপ্তাহের মধ্যে ন্যায় বিচার না পেলে আমরা রাস্তায় নামব।’ এরপর গত ১৯ আগস্ট প্রতিবাদে রাস্তায় নামে কলকাতার সকল সঙ্গীতশিল্পীরা।

এই প্রতিবাদ সভায় তাদের সঙ্গে ছিলেন কৌশিকি চক্রবর্তী, দেশিকান, ইমন চক্রবর্তী, অনুপম রায়, শুভমিতা, রূপম ইসলাম, লোপামুদ্রা মিত্র-সহ একগুচ্ছ শিল্পীরা। তাদের একটাই বার্তা ছিল শুধুমাত্র ন্যায় বিচার চাওয়া।

তবে অরিজিতের ওই বার্তা নিয়ে এবার মুখ খুললেন রূপম ইসলাম। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেল সে কথা।

এ দিন মিছিলে রূপম বলেন, ‘যেমন আমার বন্ধু, একজন বিখ্যাত গায়ক অরিজিত্‍। সে বলেছে যে আমি ৬ থেকে ৭ দিন অপেক্ষা করব। তারপর আমি রাস্তায় নামব। মানুষ কিন্তু এই দাবিকে সমর্থন করছেন, এই কথাকে সমর্থন করছেন। রাস্তায় নেমে এসে কী করবে সে কিন্তু বলেনি। সে নিজেও জানে না। আমরাও জানি না এরপর আমাদের কোন পথ নিতে হবে, বা কী করতে হবে। কিন্তু মানুষ যে পথ নেবে, সামগ্রিক সমাজের অংশ হিসেবে আমরাও সেই পথ নেব।’

উল্লেখ্য, ওপার বাংলার ব্যান্ড ফসিলের ভোকালিস্ট রুপমের সঙ্গে অরিজিত সিংয়ের বন্ধুত্বের কথা সবাই জানেন। ২০২৩ সালেই সেই বন্ধুত্বের আঁচ পেয়েছিলেন সবাই। তাই তো বন্ধুর বক্তব্যকেই আবারও স্বীকৃতি দিলেন রূপম।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩৪   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ