ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: মাওলানা রফিকুল ইসলাম খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: মাওলানা রফিকুল ইসলাম খান
শনিবার, ২৪ আগস্ট ২০২৪



ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: মাওলানা রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়। কিন্তু আওয়ামী লীগ সেই ক্ষমতাকে কুক্ষিগত করতে গিয়ে দেশ থেকেই বিতাড়িত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের এ কেন্দ্রীয় নেতা বলেন, গত ১৫ বছর স্বৈরাচার হাসিনা সরকার আমাকে উল্লাপাড়া-সলঙ্গার মানুষের কাছে আসতে দেয়নি। আজকের এই হাজার হাজার মানুষের উদ্দেশে বলতে চাই, ছাত্রজনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের পতন হয়েছে। যেভাবে প্রতিরোধের মধ্যদিয়ে স্বৈরশাসনের পতন হয়েছে, ঠিক একইভাবে উল্লাপাড়া-সলঙ্গাকে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করা হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পতনের পর দেশে সাম্প্রদায়িকতার দাগ লাগানোর চেষ্টা হয়েছিল। কিন্তু সারাদেশে জামায়াত-শিবির হিন্দুদের মন্দির রক্ষায় রাত জেগে পাহারা দিয়েছে। থানা পাহারার দায়িত্বও পালন করেছে আমাদের নেতারা।

এ সময় রফিকুল ইসলাম খান বানভাসি মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান।

হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হাই আল হাদির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রাকিব হাসানের পরিচালনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির আলহাজ মাওলানা শাহিনুর আলম ও সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

এ ছাড়া অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইসলামী শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি নূর মোহাম্মদ মন্ডল, উল্লাপাড়া উপজেলা আমির অধ্যাপক শাহজাহান আলী, তাড়াশ উপজেলা আমীর খ.ম সাকলাইন, সলঙ্গা থানা জামায়াতের আমির হোসাইন আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম শহীদ, সহ-সেক্রেটারি অ্যাড. সদরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি আলহাজ উদ্দিন, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা হেদায়েতুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে সিরাজগঞ্জের নলকা ব্রিজে পৌঁছলে প্রায় এক হাজার মোটরসাইকেল নিয়ে রফিকুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৫৩   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে ঈদ সামগ্রী বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ
ভ্যানচালককে মারধরের জেরে সালথায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০: বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ
কিচেন ক্যাবিনেটে ছিলাম না, বাণিজ্যচুক্তি সম্পর্কে জানত না এনসিপি
সাতক্ষীরায় ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ
কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : প্রাণিসম্পদ মন্ত্রী
প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে আর্সেনালের দাপট
মার্কিন যুদ্ধবিমানে গুলি ও ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
আড়ালে-আবডালে দুর্বৃত্ত আছে, অস্বীকার করার সুযোগ নেই : সড়কমন্ত্রী
শুভ-মিমের ‘গুলগুলি পিঠা’য় ঈদের আমেজ
আকর্ষণীয় লুকে নুসরাত ফারিয়া মাতাবেন ‘লোকে বলে’ গানে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ