গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজট

প্রথম পাতা » গাজীপুর » গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজট
শনিবার, ২৪ আগস্ট ২০২৪



গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজট

গাজীপুরের শ্রীপুরে ঈদের বোনাস, বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বাড়ানো, জোর করে শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস বাড়ানো, ঈদের ছুটি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার গিলারচালা এলাকায় প্যারামাউন্ট টেক্সটাইল মিলের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল ৪টায়ও আন্দোলন চলছিল। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানা কর্তৃপক্ষ কোনো প্রকার নোটিশ ছাড়াই শ্রমিকদের কাছ থেকে জোর করে রিজাইন লেটারে স্বাক্ষর নিয়ে ছাঁটাই করে। এছাড়া ঈদে মাত্র তিন দিনের ছুটি দেয়, বাৎসরিক লভ্যাংশের যে টাকা দেয় সেটা তুলনামূলক কম। আমরা বিষয়গুলো নিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলেও তারা কোনো সমাধান দিতে পারেননি।

ঘটনার পরপরই শিল্পপুলিশ ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। তবে এ বিষয়ে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৭:২২:৩৬   ৪৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ