সীমান্ত দিয়ে পাচারকালে ৩ নারী উদ্ধার, ভারতীয় পাচারকারী আটক

প্রথম পাতা » খুলনা » সীমান্ত দিয়ে পাচারকালে ৩ নারী উদ্ধার, ভারতীয় পাচারকারী আটক
সোমবার, ২৬ আগস্ট ২০২৪



সীমান্ত দিয়ে পাচারকালে ৩ নারী উদ্ধার, ভারতীয় পাচারকারী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ৩ নারীকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় আটক করা হয়েছে এক ভারতীয় পাচারকারীকে।

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তিন নারীর বাড়ি নড়াইল ও রাজবাড়ী জেলায়। তাদের একটি সংস্থার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

আটক পাচারকারী বিকাশ সরকারের বাড়ি ভারতের নদীয়া জেলার কল্যাণী এলাকায়।

খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে নারী পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায় খালিশপুর ৫৮ বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ফাঁকা গুলি বর্ষণ করে। পরে আটক করা হয় ভারতের নারী পাচারকারী বিকাশ সরকারকে। উদ্ধার করা হয় তিন নারীকে।

তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করে বিকাশ সরকারকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আর উদ্ধার হওয়া নারীদের একটি সংস্থার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:৩৮:১৯   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ