উন্নয়ন সহযোগিদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আরো জোরালো হবে - গোলাম মোহাম্মদ কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » উন্নয়ন সহযোগিদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আরো জোরালো হবে - গোলাম মোহাম্মদ কাদের
বুধবার, ২৮ আগস্ট ২০২৪



উন্নয়ন সহযোগিদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আরো জোরালো হবে - গোলাম মোহাম্মদ কাদের

ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্যা অ্যাফেয়ার্স শিলা পিলাই ও নবনিযুক্ত চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিশেল লী এবং নেদারল্যান্ডস এর ডিসিএম থাইস হুডস্ট্র, পলিটিকাল ও প্রেস অফিসার মিজ নামিয়া আক্তার আজ জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর উত্তরার বাসভবনে অতিথিবৃন্দ এলে তাদের স্বাগত জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সৌজন্য সাক্ষাতে তারা জাতীয় পার্টি চেয়ারম্যানের সাথে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, উন্নয়ন সহযোগিদের সাথে বাংলাদেশের সু-সম্পর্ক আরো জোরালো হবে।পরে কূটনীতিকবৃন্দ মধ্যাহ্ন ভোজে অংশ নেন। তারা জাতীয় পার্টি চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের ও মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৪:১০   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বাংলাদেশ-ইইউ
বোয়ালমারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
সৌদি-কাতারের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে বৈঠক
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের সময় জানালেন মন্ত্রী
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
ঝালকাঠিতে ৩১ স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদানের চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ