অন্তর্বর্তীকালীন সরকারের ওপর সবার অনেক প্রত্যাশা : সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » অন্তর্বর্তীকালীন সরকারের ওপর সবার অনেক প্রত্যাশা : সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত
বুধবার, ২৮ আগস্ট ২০২৪



অন্তর্বর্তীকালীন সরকারের ওপর সবার অনেক প্রত্যাশা : সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলি। আজ বুধবার (২৮ আগস্ট) সকাল ১০টায় স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়ে তাদের এই বৈঠক হয়।

স্বাস্থ্য উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, ‘সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে অনেক ছাত্র-জনতা আহত হয়েছেন। অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন।
আহতদের যথাযথ চিকিৎসা এবং স্বাস্থ্য খাতের সংস্কার এবং বিকেন্দ্রীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।’

বৈঠকে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কাজ নিয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, ‘এ অন্তর্বর্তীকালীন সরকারের ওপর সবার অনেক প্রত্যাশা। বর্তমান প্রেক্ষাপটে সুইজারল্যান্ড বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায়।
বাংলাদেশে স্থানীয় সরকারব্যবস্থা এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা শক্তিশালী হলে সেটা বাংলাদেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে। আইটি খাতসহ বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের অপরিমেয় সম্ভাবনা আছে।’

তিনি আরো বলেন, ‘সুইজারল্যান্ড এবং বাংলাদেশের ৫০ বছরের বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান। সুইজারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের এ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সমর্থন অব্যাহত থাকবে।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব নার্গিস খানম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪১:১৩   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী : রুহুল কবির রিজভী
জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না : মৎস্য প্রতিমন্ত্রী
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করল ডিএসসিসি
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের
সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই : ভূমি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ