‘ভারত শুধু হাসিনাকে আশ্রয়ই দেয়নি দেশে অরাজকতা সৃস্টির চেষ্টা করছে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ভারত শুধু হাসিনাকে আশ্রয়ই দেয়নি দেশে অরাজকতা সৃস্টির চেষ্টা করছে’
শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪



‘ভারত শুধু হাসিনাকে আশ্রয়ই দেয়নি দেশে অরাজকতা সৃস্টির চেষ্টা করছে’

ভারত শুধু শেখ হাসিনাকে আশ্রয়ই দেয়নি, দেশে অরাজকতা সৃস্টির জন্য সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী।

শুক্রবার (৩০ আগস্ট) বেলা ১১ টায় পটুয়াখালীর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণ সমাবেশে যোগ দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী বলেন, সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠান ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বর্তমান সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, ভরত শুধু শেখ হাসিনাকে আশ্রয়ই দেয়নি দেশে অরাজকতা সৃস্টির জন্য সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। আওয়ামী লীগের প্রেতাত্মা এবং বিএনপির মধ্যে যেসব মোনাফেক রয়েছে তারা অনেক ভয়ঙ্কর। এদেরকে প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭:১০:১৭   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী
ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো
কাল‌কি‌নি‌তে বীরেন্দ্রনাথ বাড়ৈ বাড়িতে শারদীয় দুর্গাপূজার আয়োজন
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ