বিএনপির ত্রাণ কার্যক্রম প্রচার করছে না অনেক মিডিয়া: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির ত্রাণ কার্যক্রম প্রচার করছে না অনেক মিডিয়া: রিজভী
শনিবার, ৩১ আগস্ট ২০২৪



বিএনপির ত্রাণ কার্যক্রম প্রচার করছে না অনেক মিডিয়া: রিজভী

বন্যাদুর্গতদের জন্য বিএনপির ত্রাণ কার্যক্রম অনেক মিডিয়া প্রচার করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিষয়টি সন্দেহজনক বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৩১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতার স্মরণে দোয়া মাহফিলে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ত্রাণ কার্যক্রম অনেক মিডিয়া প্রচার করছে না। অনেক নেতার ত্রাণ খুব কাভারেজ পাচ্ছে, কিন্তু বিএনপির কার্যক্রম সেভাবে পাচ্ছে না। এটা সন্দেহজনক।

দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানিয়ে রিজভী বলেন, বিএনপিসহ সবার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার। গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপোসহীন থাকাতেই ৫ আগস্ট বিজয় হয়েছে; শেখ হাসিনা সরকারের পতন হয়েছে।

‘অনেকে বিভাজনের কথা বলছেন। যারা বলছেন, আওয়ামী লীগের পতন কোনো বিশেষ দলের অর্জন নয়, তারা বিভেদ তৈরি করছেন’, যোগ করেন বিএনপির সিনিয়র এ নেতা।

জামায়াতে ইসলামীকে ইঙ্গত করে রিজভী বলেন, স্বৈরাচার এরশাদের অধীনে আওয়ামী লীগের সঙ্গে আরও একটি দল নির্বাচনে গিয়েছিল, জনগণ তা ভুলে যাননি।

বাংলাদেশ সময়: ১৩:৫১:৩০   ৪১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চরভদ্রাসনে শত বছরের সরকারি খাল দখলমুক্ত, ভরাটের মালামাল ১০ হাজার টাকায় নিলামে বিক্রি।
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন: আতিকুর রহমান রুমন
তরুণ প্রজন্মকে নাগরিক অধিকার সচেতন করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ
টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ