শেরপুরের হত্যাকাণ্ডের দায় জামায়াত-শিবিরকে নিতে হবে : নাছির উদ্দীন নাছির

প্রথম পাতা » চট্টগ্রাম » শেরপুরের হত্যাকাণ্ডের দায় জামায়াত-শিবিরকে নিতে হবে : নাছির উদ্দীন নাছির
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬



শেরপুরের হত্যাকাণ্ডের দায় জামায়াত-শিবিরকে নিতে হবে : নাছির উদ্দীন নাছির

শেরপুরের হত্যাকাণ্ডের দায় জামায়াত-শিবিরকে নিতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর এওজবালিয়া ইউনিয়নের খাসের হাট এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাছির উদ্দীন নাছির বলেন, গতকাল শেরপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি- সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এমনকি বিএনপির নেতারা বারবার অনুরোধ করেছেন মিছিলটি ভিন্ন রাস্তায় নেওয়ার জন্য। কিন্তু জামায়াতে ইসলামী ইচ্ছাকৃতভাবে সংঘাত তৈরির চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, শেরপুরের হত্যাকাণ্ডের দায় জামায়াত-শিবিরকে নিতে হবে। তারা পরিকল্পিতভাবে বিভেদ সৃষ্টি করেছে, যার ফলেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিএনপি এবং আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান গত দেড় বছর ধরে সহনশীল রাজনীতির চর্চা করছেন। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর–সুবর্ণচর) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান বলেন, অনেকেই বলছেন একটি দল নারীদের বিভ্রান্ত করেছে। আমি স্পষ্ট করে বলতে চাই—কেউ কাউকে বিভ্রান্ত করতে পারেনি। পুরুষ-নারী, ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন ধানের শীষে ভোট দেওয়ার। যদি জনগণের এই সিদ্ধান্ত না থাকতো, তাহলে মা-বোনেরা এত কষ্ট করে আজ এখানে আসতেন না। আজ আপনাদের ঘরে থাকার কথা ছিল, কিন্তু আমাদের সাহস ও শক্তি জোগাতে আপনারা এখানে উপস্থিত হয়েছেন।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব মো. হারুনুর রশীদ আজাদ, আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক ট্রফিসহ এওজবালিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, বুধবার (২৮ জানুয়ারি) শেরপুর-৩ সংসদীয় আসনের ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।

প্রসঙ্গত, বুধবার (২৮ জানুয়ারি) শেরপুর-৩ সংসদীয় আসনের ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৩৭   ১৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ