আরশ খানের সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জনে মুখ খুললেন বৃষ্টি

প্রথম পাতা » ছবি গ্যালারী » আরশ খানের সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জনে মুখ খুললেন বৃষ্টি
শনিবার, ৩১ আগস্ট ২০২৪



আরশ খানের সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জনে মুখ খুললেন বৃষ্টি

বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও অভিনেতা আরশ খানের প্রেম ও বিয়ের গুঞ্জন চলছে।বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বৃষ্টি।

শনিবার (৩১ আগস্ট) দেশের একটি গণমাধ্যমে তিনি বলেন, অনেকে অনেক কিছুই লিখে থাকে। তবে আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক কিছু নেই।

আরশের সঙ্গে শুধুই বন্ধুত্ব রয়েছে জানিয়ে বৃষ্টি বলেন, একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি। এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল। আসলে ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম।

তিনি আরও বলেন, দুজনের বাসাও কাছাকাছি ছিল। ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে। তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না। সেই ফ্রেন্ডশিপ আর নেই।

প্রসঙ্গত, ‘ঘাসফুল’ সিনেমা দিয়ে অভিনয়ে পথচলা শুরু বৃষ্টির। পরবর্তীতে ছোটপর্দায় নাটকে নিয়মিত হন তিনি। ‘লতিফ দপ্তরি’, ‘আইসিইউ’, ‘কাছের মানুষ’ ও ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’র মতো নাটকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন এই অভিনেত্রী। শিগগিরই ‘চেয়েছিলাম’ নামের একটি নাটকে দেখা যাবে বৃষ্টিকে। এতে ইরফান সাজ্জাদের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭:১০:১৭   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা
সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ
এলডিসি উত্তরণের সময়সীমা বাড়াতে ডাচ সমর্থন চাইল বাংলাদেশ
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফরিদপুরে সার ডিলারশিপ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৪
নগরকান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার ভ্যানের ধাক্কা,মহাসড়কে যানজট
​কালকিনিতে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও অগ্নিনির্বাপণ মহড়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ