যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় নিহত ৮

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় নিহত ৮
রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪



যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় নিহত ৮

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে বাস দুর্ঘটনায় শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে আরও অনেকে। তবে নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩১ আগস্ট) ওয়ারেন কাউন্টির ভিক্সবার্গ শহরে বাস উল্টে এই দুর্ঘটনা হয়। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক মেয়ে ও তার ৬ বছর বয়সী ভাই রয়েছে।

ওয়ারেন কাউন্টির করোনার ডাগ হাস্কি জানিয়েছেন, শিশু দুটোর মা তাদের মরদেহ শনাক্ত করেছে। নিহত অন্য ব্যক্তিদের পরিচয় শনাক্তে চেষ্টা করছে কর্তৃপক্ষ। তিনি আরও বলেছেন, বাসের অধিকাংশ যাত্রী ছিলেন লাতিন আমেরিকান।

মিসিসিপি মহাসড়ক টহল পুলিশ জানিয়েছে, ইন্টারস্টেট ২০-তে ‘ভলভো ২০১৮’ মডেলের যাত্রীবাহী বাণিজ্যিক বাসটি দুর্ঘটনার শিকার হয়। গুরুতর আহত অবস্থায় ৩৭ জন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসের সহকারী চালককে কোনও হাসপাতালে নেওয়া হয়নি।

ওয়ারেন কাউন্টি শেরিফ মার্টিন পেস স্থানীয় সংবাদমাধ্যমে বলেছেন, মানুষের হতাহতের ঘটনা সবসময়েই দুঃখজনক। কিন্তু একই ঘটনায় যখন একাধিক প্রাণহানি হয়, তখন বিষয়টা আরও মর্মান্তিক।

বাংলাদেশ সময়: ১৭:০৮:৪৮   ৩৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
বড় বিপর্যয়ের মুখে নেতানিয়াহু: ক্ষমতা হারানোর শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ