কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

প্রথম পাতা » আন্তর্জাতিক » কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫



কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। শনিবার বিকেলে কলকাতার বেগ বাগান ও পার্ক সার্কাস সাতরাস্তার মোড়ে জমায়েত করে ‘বাংলা পক্ষ’ নামে একটি সংগঠনের শতাধিক নেতাকর্মী। তারা বাংলাদেশ উপদূতাবাসের দিকে মিছিল করে এগোতে গেলে প্রায় ২০০ মিটার দূরে আটকে দেয় পুলিশ।

জানা গেছে, বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে ইতোমধ্যে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার ওপর শনিবার বাংলা পক্ষ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশ কিছুটা দূর থেকেই ব্যারিকেড দেওয়া হয়। সেখানে মিছিল আটকে দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সংগঠনটির সদস্যরা। পরে দীর্ঘক্ষণ সেখানেই অবস্থান করেন তারা।

সংগঠনটির সদস্যদের দাবি, ১৯৭১ সালে ভারত যেভাবে বাংলাদেশ পরিস্থিতির ওপর সরাসরি হস্তক্ষেপ করেছিল, সেভাবেই বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে আবারও হস্তক্ষেপ করুক।

বাংলা পক্ষের কর্ণধার গর্গ চ্যাটার্জি বলেন, ‘গোটা বিশ্বে ভারতের যে ইমেজ, সেটি আমরা নষ্ট করতে চাই না। ইরান যখন মার্কিন দূতাবাস দখল করেছিল, তার ফল সেখানকার মানুষকে ভুগতে হয়েছে। কলকাতার পুলিশ আমাদের অযথা আটকেছে। আমরা কোনো দূতাবাস ধ্বংস করতে যাইনি। আমরা একটা বার্তা দিতে গিয়েছিলাম। জেনেভা কনভেনশন অনুযায়ী ঢাকায় ভারতীয় দূতাবাসটি তাদের নিজস্ব জায়গায় অবস্থিত। ওখানে যদি কোনো হামলা হয়, তবে কোনো পুলিশ আমাদের আটকাতে পারবে না। তখন কোনো পুলিশের কথা শুনব না।’

গর্গ বলেন, ‘বাংলাদেশের মাটিতে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ চলছে, এই ঘটনা গোটা বিশ্বের কাছে তুলে ধরা হবে।’

বাংলাদেশ সময়: ২৩:২৮:৫২   ২৫৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ