আ.লীগ সরকারের নির্যাতন ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের

প্রথম পাতা » ছবি গ্যালারী » আ.লীগ সরকারের নির্যাতন ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪



আ.লীগ সরকারের নির্যাতন ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের

টানা ১৬ বছর ধরে ক্ষমতায় থাকাকালীন জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন-নিপীড়ন করেছে, তা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কারও ওপর প্রতিশোধ নেবে না জামায়াত।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী।

ডা. শফিকুর রহমান বলেন, ভিকটিম হিসেবে কেউ যদি বিচার প্রত্যাশী হয়, তবে তাকে স্বচ্ছ আইনী প্রক্রিয়া নিশ্চিতে সহায়তা করবেন তারা।

জামায়াতের আমীর বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বহু গুম খুন করেছে। মিথ্যা বিচার করে জামায়াতের ১১ শীর্ষ নেতাকে হত্যা করেছে। সাংবাদিকরা জাতির বিবেক হওয়া সত্ত্বেও ১৫ বছর কাজ করতে পারেনি। তাদের হত্যা, গ্রেফতারের নামে নিপীড়ন করে মুখে তালা লাগিয়ে রাখা হয়েছিল। ৫ আগস্টের পর সেই তালা খুলেছে।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৪৫   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
সালথায় কৃষি প্রণোদনায় ২ হাজার ৪৩০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার
ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণে সাইবার নিরাপত্তা সংশোধন বিল পাস
ফরিদপুরের ভাঙ্গায় ২ গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১০
সালথায় নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
টেকনাফের দুর্গম পাহাড় থেকে অপহৃত চার তরুণ উদ্ধার
নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি সুবিধা ভোগ করেন : তথ্য কর্মকর্তা
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে নতুন আইন পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ