শেখ হাসিনার শাসনামল ছিল নরকের মতো : রিজভী

প্রথম পাতা » চট্টগ্রাম » শেখ হাসিনার শাসনামল ছিল নরকের মতো : রিজভী
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪



শেখ হাসিনার শাসনামল ছিল নরকের মতো : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল ছিল নরকের, তাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আনদোলনে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া ঈদগা ময়দানে বন্যার্তদের মধ্যে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আইনের শাসন থাকলে শেখ হাসিনা হেরে যেতেন। তাই বিএনপিকে দমিয়ে রাখার জন্য যুবলীগ, ছাত্রলীগ থেকে পুলিশ বাহিনী বানিয়েছিলেন।

কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দেড় হাজার বন্যার্তদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৫৪   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ