যশোরে সোহাগ হত্যা মামলায় জড়িত সেই মনিরুল গ্রেফতার

প্রথম পাতা » খুলনা » যশোরে সোহাগ হত্যা মামলায় জড়িত সেই মনিরুল গ্রেফতার
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪



যশোরে সোহাগ হত্যা মামলায় জড়িত সেই মনিরুল গ্রেফতার

যশোরের কেশবপুরে ইজিবাইক চালক সোহাগ হোসেন বায়জিদ হত্যা মামলায় জড়িত মনিরুল শেখকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা ইজিবাইকটিও উদ্ধার করা হয়।

আটক মনিরুল শেখ কেশবপুর উপজেলার হাসানপুর দক্ষিণপাড়ার হাবিবুর শেখের ছেলে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদ ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট ভোরে কেশবপুরের বুড়িহাটি গ্রামের হায়দার আলীর ছেলে সোহাগ হোসেন বায়জিদকে (২৪) অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে হাসানপুর থেকে সাতক্ষিরা ঝাউডাঙ্গা বাজারে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া করেন।

এরপর তাকে নিয়ে রওয়ানা দিলে পথিমধ্যে কেশবপুর উপজেলার কাবিলপুর পৌঁছালে বায়েজিদকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এরপর মরদেহ রাস্তার পাশে পুকুরে ফেলে দিয়ে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যান দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহত বায়োজিদের বাবা বাদী হয়ে কেশবপুর থানায় মামলা করেন।

এরপর ডিবি পুলিশের একটি দল বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে গ্রেফতার ও ছিনতাই করা ইজিবাইক উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি মনিরুল ছাগল ব্যবসায়ী পরিচয় দিয়ে সাতক্ষিরা ঝাউডাঙ্গা বাজারে যাওয়ার কথা বলে ইজিবাইকটি ভাড়া করেন। হাসানপুর বাজার থেকে ধনপোতা ঘেরের রাস্তা দিয়ে যাওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে চালক সোহাগের গলায় ছুরিকাঘাত করে হত্যা করে মরদেহ রাস্তার পাশে পানিতে ফেলে দেন। এরপর ইজিবাইকটি নিয়ে শিকড়ি গ্রামে খোকনের বাড়িতে রেখে বিক্রির চেষ্টা করেন।

বাংলাদেশ সময়: ১৫:১১:৩৩   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ