টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪



টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি’র সদস্যরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মিজজির পাড়ায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আসা মাদকের চালানটি জব্দ করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাতে মিয়ানমার থেকে মাদকের চালান বাংলাদেশে পাচার হওয়ার গোপন সংবাদ ছিল। বিজিবির সদস্যরা মিজজির পাড়ায় কৌশলে অবস্থান করেছিল। দুই ব্যক্তি সাঁতরিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে। এসময় বিজিবির অবস্থান টের পেয়ে ২টি প্লাস্টিকের ব্যাগ ফেলে মিয়ানমারে পালিয়ে যায় তারা। টহলদল ওই স্থানে তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগে রাখা ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫:২৪:২০   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ