দ্বিতীয় ম্যাচেও জয় ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » দ্বিতীয় ম্যাচেও জয় ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪



দ্বিতীয় ম্যাচেও জয় ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ জয় কিছুটা হলেও স্বস্তিতে রেখেছে বাংলাদেশ দলকে। তবে ঘরের মাঠে এখনই ভুটানকে হালকা করে দেখতে নারাজ লাল সবুজ ফুটবলাররা। তাই তো অনুশীলনে পুরো মনোযোগী ছিলেন তপু-জামালরা। সবার এখন লক্ষ্য একটাই, ২০১৬ এর স্মৃতি ভুলে সিরিজ জিতে ফিরতে চায় কাবরেরা বাহিনী।

চাংলিমিথান স্টেডিয়ামের অবস্থানগত ভিন্নতা, বৈরি কন্ডিশন আর মাঠের প্রতিপক্ষ। সবকিছু নিয়েই বেশ চিন্তিত ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অতীতের বাজে স্মৃতিকে ভুলতে একটা জয় যে অপরিহার্য ছিল লাল সবুজের। প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত সেই জয় পেতেই বদলে গেছে টিমের স্পিরিট।

সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে ম্যাচের ভেন্যু হওয়ায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ জামালদের জন্য। তাই ম্যাচের আগে বেশ কয়েকদিন হাতে নিয়েই হাইকিং, নিয়মিত অনুশীলন করে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে দলটা। যার ফলও পেয়েছে হাতেনাতে। তবে পরের ম্যাচের আগে প্রতিপক্ষকে একেবারেই হালকা করে দেখতে নারাজ বাংলাদেশ। ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চাইবে স্বাগতিকরা, এটা জানেন সবাই।

দলের ম্যানেজার আমের খান বলেন, ‘ম্যাচের পর থেকেই রিকোভারি সেশন করা হয়েছে। মানসিকভাবে ভালো থাকার জন্য কাজ করা হয়েছে। প্রথম ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিচ্ছি।’

ভুটানের বিপক্ষে গোল করা আর লিড ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়া, প্রথম ম্যাচ জয়ের এই আত্মবিশ্বাস পরের ম্যাচে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন অধিনায়ক তপু বর্মন। ফুটবলারদের ফিটনেস নিয়ে কোচ চিন্তিত হলেও জয় ভিন্ন কিছুই ভাবছে না দল। নিজেদের পরিকল্পনায় স্থির থাকার লক্ষ্য ফুটবলারদের।

অধিনায়ক তপু বর্মন বলেন, ‘জয় ছাড়া বিকল্প নেই। আমরা ইতোমধ্যে মানিয়ে নিয়েছি। প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, সেটা আমরা অতিক্রম করে ফেলেছি। আমরা এখন উজ্জীবিত, সবার মধ্যে আত্মবিশ্বাস আছে পরবর্তী ম্যাচের জন্য। একই কাজ ও একই ডেডিকেশন নিয়ে যদি মাঠে নামি, অধিনায়ক ও দলের সদস্য হিসেবে মনে করি অবশ্যই আমরা জিতব।’

৮ সেপ্টেম্বর ২ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং ভুটান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৬:২৬:২৯   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার
উত্তরাঞ্চলকে হেসেখেলে হারিয়ে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাদের বিপক্ষে খেলবে জানাল নেদারল্যান্ডস
লন্ডন ডার্বি জিতল আর্সেনাল, প্যালেসকে হারিয়ে শীর্ষ তিনে ম্যানইউ
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প লিখে জয় মায়ামির
ক্যারিয়ারের শেষ ইনিংসে হিলির তাণ্ডব, ভারতকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ
ফ্লিকের শততম ম্যাচে ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সার বড় জয়
জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা আমিনুলের
বার্সেলোনার হয়ে শততম ম্যাচ জয়ে রাঙাতে চান কোচ হ্যান্সি ফ্লিক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ