টিপুকে দেখতে হাসপাতালে গিয়াসউদ্দিন, জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » টিপুকে দেখতে হাসপাতালে গিয়াসউদ্দিন, জড়িতদের আইনের আওতায় আনার দাবি
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪



টিপুকে দেখতে হাসপাতালে গিয়াসউদ্দিন, জড়িতদের আইনের আওতায় আনার দাবি

হামলার শিকার মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে দেখতে হাসপাতালে আসেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে বিএনপি নেতাকে দেখতে যান তিনি। সাবেক এমপি গিয়াস উদ্দিনের সাথে মহানগর বিএনপি আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানসহ আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সাবেক এমপি গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘টিপুকে যে নির্মমভাবে আঘাত করা হয়েছে সেটার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। এইধরণের হামলা কারো কাম্য নয়, যারা এ হামলা করেছে তারা সন্ত্রাসী। শুধু আমরা নয় বিবেকবান যারা আছেন সবাই এ হামলার নিন্দা জানাবে এবং প্রতিকার চাইবে।’

বাংলাদেশ সময়: ২২:৫৪:৫৫   ৭৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ