৩১ কেজি গাঁজাসহ আটক ৩, পিকআপ ভ্যান জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩১ কেজি গাঁজাসহ আটক ৩, পিকআপ ভ্যান জব্দ
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪



৩১ কেজি গাঁজাসহ আটক ৩, পিকআপ ভ্যান জব্দ

সোনারগাঁয়ে একটি পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে ৩১ কেজি গাজাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-১১। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সোনারগাঁ থানাধীন আষাড়িয়ারচর এলাকা হতে তাদের আটক করে র‌্যাব। সেই সাথে পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার আব্দুর রব্বানের ছেলে মোঃ জহির (২১), নড়াইলের মোঃ মিরাজ মোল্লার ছেলে মোঃ তামিম মোল্লা (১৯), পিরোজপুরের মোঃ কামাল হোসেনের ছেলে মোঃ জাকারিয়া (২১)।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, একটি টাটা সিংগেল কেবিন পিকআপ থেকে ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত সদস্যরাপারস্পারিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন ও সরবরাহ করে। আটাককৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ২২:৫১:৪৯   ৫২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ