লালমনিরহাটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » লালমনিরহাটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪



লালমনিরহাটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

“কোমর ব্যাথায় ফিজিওথেরাপি একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি” এই প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান। বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও’র সহযোগিতায় জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন- জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলী। এতে বক্তব্য রাখেন- শহর সমাজসেবা কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. মো. আশরাফুল আলম।
আলোচনা সভায় জানানো হয়, ফিজিওথেরাপি আধুনিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা ও স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা। যেখানে বিভিন্ন ধরনের বাত, ব্যথা, প্যারালাইসিস, প্রতিবন্ধী এবং প্রতিবন্ধকতার ঝুঁকিতে থাকা ব্যক্তির সমস্যার সমাধান ও প্রতিবন্ধকতা প্রতিরোধ করে স্বাস্থ্যের উন্নতি সাধন সম্ভব।
বিশ্বব্যাপী সচেতনতা অর্জনের লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে বৈশ্বিক ফিজিওথেরাপি সংস্থা ‘ওয়ার্ল্ড ফিজিওথেরাপি’র আহ্বানে প্রতিবছর ৮ সেপ্টেম্বর ১২১টি দেশে একযোগে দিবসটি পালিত হয়।
২০০৭ সাল থেকে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৪১   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১০ মাদকসেবীর কারাদণ্ড
জিয়া হলে সাতদিন চলবে বৃক্ষমেলা, ঘুরে দেখার আহ্বান ডিসির
বন্দরে প্রধানমন্ত্রীর তহবিলের চেক পেলেন ৩৪০ অসচ্ছল পরিবার
আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে নতুন স্কুলব্যাগে উচ্ছ্বসিত দুর্গম এলাকার প্রায় ৫০০ শিক্ষার্থীরা
নির্ভুল ও হালনাগাদ মানচিত্র জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
প্রকল্পে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে টেন্ডার বাতিল করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ