পশ্চিম তীরের ক্রসিংয়ে গুলিতে ৩ ইসরায়েলি রক্ষী নিহত: সেনাবাহিনী

প্রথম পাতা » আন্তর্জাতিক » পশ্চিম তীরের ক্রসিংয়ে গুলিতে ৩ ইসরায়েলি রক্ষী নিহত: সেনাবাহিনী
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪



পশ্চিম তীরের ক্রসিংয়ে গুলিতে ৩ ইসরায়েলি রক্ষী নিহত: সেনাবাহিনী

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের মধ্যবর্তী ইসরাইলি সীমান্ত ক্রসিংয়ে এক জন ট্রাক চালক রোববার গুলি চালিয়ে তিন ইসরাইলি রক্ষীকে হত্যা করেছে। পরে নিরাপত্তা বাহিনীর হাতে তার মৃত্যু হয়।
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ক্রমবর্ধমান সামরিক অভিযান ও হামলার মধ্যে দিয়ে কিং হুসেন ব্রিজ ক্রসিং নামেও পরিচিত অ্যালেনবি ব্রিজ ক্রসিং-এ এই হামলা হয়। খবর এএফপি’র।
সামরিক বাহিনী জানায়, জর্ডান থেকে একটি ট্রাকে করে এক সন্ত্রাসী জর্ডান উপত্যকার ক্রসিং এলাকায় পৌঁছায়। এক সামরিক বিবৃতিতে বলা হয়, চালক ট্রাক থেকে বেরিয়ে এসে সেতুতে কর্মরত ইসরাইলি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার ফলে তিনজন ইসরাইলি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। সামরিক বাহিনী পরে এএফপিকে জানায়, তারা নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছিল। তারা সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর অংশ নয়।
সেনাবাহিনী আরো জানায় হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে।
জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আম্মান কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। জর্ডানের একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, ক্রসিংয়ের জর্ডানের দিকটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫১:৩৮   ৩৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ