ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ২
সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪



ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ২

বিএসএফের গুলিতে নিহত সন্তানের মরদেহ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় রংপুরে চিকিৎসাধীন রয়েছেন বাবা।

সোমবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে ধনতালা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩ এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় ভারতীয় ডিংগাপাড়া বিএসএফ সেনারা গুলি চালালে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

তিনি বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিঠা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে।

এসময় নিহতের বাবা শ্রী মহাদেব কুমার সিংহসহ দুই বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন, ফকির ভিঠা বেল পুকুর গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহ ও নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ।

তারা ভারত থেকে বাংলাদেশে পালিয়ে এসে রংপুরে গোপনে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায় বলেন, ঘটনাটি আমার ইউনিয়নের। আমি শুনতে পেয়েছি যে প্রথমে ছেলেটি নাকি ভারতে পাড়ি দেওয়ার জন্য বর্ডার ক্রস করতে যান। তখন বিএসএফ তাকে গুলি করে। পরে তার মরদেহ আনতে তার বাবা সীমান্তে যান। বিএসএফ আবার তার বাবাকে লক্ষ্য করে পায়ে গুলি করে। তিনি বর্তমানে রংপুর চিকিৎসাধীন আছেন।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, কী কারণে তারা সীমান্তে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তির মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজির আহমদ বলেন, এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি। এ বিষয়ে আমরা অনুসন্ধান চালাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:০৪   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ