বিদ্যুৎ ও জ্বালানি খাতকে পুনর্গঠন এবং সংস্কার করা হবে: উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদ্যুৎ ও জ্বালানি খাতকে পুনর্গঠন এবং সংস্কার করা হবে: উপদেষ্টা
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪



বিদ্যুৎ ও জ্বালানি খাতকে পুনর্গঠন এবং সংস্কার করা হবে: উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে পুনর্গঠন এবং সংস্কার করা হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা বিগত সরকারের দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যে অতিষ্ঠ হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবনের বিনিময়ে এ অন্তর্বর্তী সরকার গঠন করেছে। দেশের মানুষ বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায়। আমরা তাদের এ স্বপ্ন পূরণে সবসময় কাজ করে যাব। এজন্য বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, সেতু এবং রেল খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা কোম্পানি পুনর্গঠন ও সংস্কার করা হচ্ছে।

নতুন এই বাংলাদেশ তৈরিতে জনগণের স্বার্থ সুরক্ষার্থে বর্তমান সরকারকে এফআইসিসিআই সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।

এফআইসিসিআইর সভাপতি জাভেদ আখতার বলেন, সততার সঙ্গে ব্যবসা করে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ তৈরিতে অবদান রাখতে চাই। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে চাই। এফআইসিসিআই প্রতিনিধিরা নতুন এ অন্তর্বতী সরকারকে সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, এফআইসিসিআইর সহসভাপতি ইয়াসির আজমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:২১   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে তিতাসের অভিযানে: ৩ চুনা কারখানা সহ ২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বন্দরে জুয়েল হত্যা মামলায় তানজিদ গ্রেপ্তার
যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কাটার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে আ.লীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩
মাদারগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
জামালপুরে ২০ গ্রাম হেরোইনসহ কুখ্যাত কাজলী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
ধাক্কা দিলেই সরকার চলে যাবে-যারা মনে করেন তারা বোকার স্বর্গে আছেন
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে : তথ্যমন্ত্রী
যমুনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ