মেহেরপুরে আড়াই কেজি স্বর্ণসহ আটক দুই

প্রথম পাতা » খুলনা » মেহেরপুরে আড়াই কেজি স্বর্ণসহ আটক দুই
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪



মেহেরপুরে আড়াই কেজি স্বর্ণসহ আটক দুই

মেহেরপুরের সদর উপজেলার আমঝুপিতে ঢাকা থেকে মেহেরপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি ৬১৮ গ্রাম ওজনের ২৫টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিন দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. আলাল হোসেন (৪৮) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (২৯)।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে মেহেরপুরগামী একটি বাসে করে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিজিবির সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মেহেরপুরের আমঝুপিতে মহাসড়কে অবস্থান নেয়। আনুমানিক ভোর সাড়ে ৫টায় ঢাকা থেকে মেহেরপুরগামী ‘জে আর পরিবহণ’ নামে একটি বাস আমঝুপি পৌঁছালে বিজিবির টহল দল তাতে তল্লাশি চালায়। এ সময় ২ কেজি ৬১২ গ্রাম ওজনের ২৫টি দ্বিখণ্ডিত স্বর্ণের বার ও নগদ ৫ হাজার ৮০৪ টাকাসহ দুইজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা। আটকদের বিরুদ্ধে বিধি অনুযায়ী মামলা দিয়ে স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ১৭:০৬:০২   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা হবে জনগণের বন্ধু: হুইপ বকুল
ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক
চুয়াডাঙ্গায় জ্বালানি তেল ক্রয়ে ফুয়েল কার্ড বাধ্যতামূলক
বাগেরহাটে শহর রক্ষাবাঁধের ড্রেন সচলকরণ কর্মসূচির উদ্বোধন
ভবদহের জলাবদ্ধতা নিরসনে খাল খনন উদ্বোধন
জ্বালানি তেলের মূল্য বাড়বে কি না, জানালেন প্রতিমন্ত্রী
নড়াইলে ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেলে যুবকের
খুলনায় খাল খনন উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ বকুল
অপহরণের ১০ দিন পর দস্যুদের জিম্মি থেকে ৬ জেলে উদ্ধার
চাঁদাবাজির পথে পা বাড়ালে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ